মাওলানা না থাকায় নিজেই মোনাজাত ধরলেন পরিকল্পনামন্ত্রী

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকায় ওই স্কুল উদ্বোধন করেন মন্ত্রী। পরে স্কুলের মো. নুরুল হক ভবনের উদ্বোধন শেষে সেখানে কোনো মাওলানা না থাকায় মন্ত্রী নিজেই মোনাজাত ধরেন।

মোনাজাতে মন্ত্রী বলেন, ‘হে আল্লাহ সকল অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের তুমি মার্জনা করো, তারা যাতে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। তারা যাতে নিজের বুঝ বুঝতে পারে সেই ধারণক্ষমতা দাও।’

মোনাজাতে তিনি আরও বলেন, ‘হে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে তুমি ভালো রেখো, করোনাসহ বড় বড় রোগ থেকে রক্ষা করো, সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা যেভাবে দিনরাত পরিশ্রম করছি সেটা সফল করো। আমিন।’

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ। মোনাজাত শেষে মন্ত্রী আলোচনা সভায় যোগদান করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান