মণিপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছেই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মণিপুরে কুকি ও মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার জেরে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে রাজধানী ইম্ফলে গভর্নরের বাসভবন বা রাজভবনের সামনে বিপুলসংখ্যক স্কুল ছাত্র এই বিক্ষোভ করে যাচ্ছে।

জানা গেছে, রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে কার্যকরী উদ্যোগ নিতে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য রাজ্যপাল বা গভর্নরকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় এই আল্টিমেটামের সময়সীমা শেষ হবে।

শিক্ষার্থীরা এখন রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। সেই সঙ্গে তারা এও ঘোষণা দিয়েছে যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজভবনের সামনে অবস্থান করবে। রাজ্যপাল যদি তাদের দাবি পূরণে ব্যর্থ হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে, সোমবার কিছু উত্তেজিত বিক্ষোভকারী ইট-পাথর ছুঁড়লে নিরাপত্তা কর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজভবনের সামনে থেকে সরে গিয়ে ইমা মার্কেটে অবস্থান নেয়। সেখানেই রাতভর বিক্ষোভ করে তারা।

অন্যদিকে, রাজভবন, ইমা মার্কেট ও আশেপাশের এলাকায় রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের কথাও ভাবছে রাজ্য সরকার। তবে পুলিশ সদস্যরা ইমা মার্কেট খালি করতে বললেও, বিক্ষোভকারীরা তাতে অস্বীকৃতি জানিয়ে সেখানেই অবস্থান করছে।

সূত্র: ইন্ডিয়া টুডে এনই

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি