ভোগ’এর প্রচ্ছদে সৌদি রাজকুমারি হায়ফা

news-image

ফ্যাশন সাময়িকী ভোগ আরাবিয়া এবার প্রচ্ছদ করেছে সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর মেয়ে রাজকুমারি হায়ফা বিনতে আব্দুল্লহা আল সউদকে নিয়ে। ভোগ’এর জুন সংখ্যায় সৌদি প্রিন্সেসকে নিয়ে প্রচ্ছদের মর্ম হচ্ছে এ মাস থেকেই সৌদি নারীরা গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন। প্রচ্ছদে দেখা যাচ্ছে একটি গাড়িতে চালকের আসনে বসে আছেন সৌদি রাজকুমারি। তার হাত রয়েছে স্ট্রিয়ারিংএ। দি সান

সৌদি রাজকুমারির এ ছবি তুলেছেন আইরিশ ফটোগ্রাফার বু জর্জ। বিখ্যাত সেলিব্রেটিদের ছবি তুলতে সিদ্ধহস্ত বু। সৌদি রাজকুমারির সাদা পোশাক আর স্কার্ফে আবৃত থাকলেও হাতের দস্তানাটি কালো রংয়ের। জেদ্দা শহরের বাইরে তোলা এ ছবিটি জানান দিচ্ছে সৌদি সংস্কৃতিতে পালাবদলের হাওয়া বইছে।

ভোগ আরাবিয়ার এডিটর-ইন-চিফ ম্যানুয়েল আর্নট বলেন, সৌদি রাজকুমারি খুবই মার্জিত, উদার ও রাজকীয় মহিমায় মহিমান্বিত। তার পিতা বাদশাহ আব্দুল্লাহ সৌদি আরবের জনপ্রিয় শাসক ছিলেন। তিন সন্তানের মা এই রাজকুমারি তার জীবন পরিবার ও শিল্পকলাকে উৎসর্গ করেছেন। প্রচ্ছদে ছবি দিতে রাজি হওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আর্নট বলেন, আরব দেশের মানুষ অত্যন্ত সচেতন ও সৌদি রাজপরিবার বেশ রক্ষণশীল এবং এধরনের বিশ্বাসের মধ্যে দিয়েও রাজকুমারির এমন সাংস্কৃতিক কর্মের বিষয়টি আমাকে গভীরভাবে বিগলিত করে তোলে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার