ভেজাল খাদ্য প্রস্তুতকারীদের পক্ষের ‘সম্মানিত’ আইনজীবী তিনি

news-image

তিনি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ভেজাল খাদ্য প্রস্তুতকারী কোম্পানিদের পক্ষের সম্মানিত আইনজীবী।বৃহস্পতিবার ওই আদালতেই বিষয়টি নিয়ে শুনানির এক পর্যায়ে এসিআই লবণ কর্তৃপক্ষের পক্ষে ১২ মে-এর আদেশ সংশোধনের আবেদন করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

যুক্তি দিয়ে তিনি আদালতে বলেন, ‘ফ্যাক্টরিতে নির্ধারিত তাপমাত্রায় লবণ থাকে। কিন্তু বাইরে দোকানে ও খোলাবাজারে আসার পর তা নির্ধারিত তাপমাত্রায় না থাকায় হয়ত গুণগত মান কমে গেছে।’

শুনানির এক পর্যায়ে আদালত এসিআই লবণের একটি প্যাকেট দেখিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, ‘লবণের প্যাকেটের ওপর কি লেখা আছে কত তাপমাত্রায় তা রাখতে হবে? প্যাকেটেতো তা লেখা নেই যে মানুষকে ঘরে কত তাপমাত্রায় রাখতে হবে।’

‘লবণ কেন নষ্ট হবে? আমরা সকলেই লবণ রাখি রান্না ঘরে। রান্না ঘর সব সময় গরম থাকে। আর গরমে যদি লবণের মান নষ্ট হয় তবে তা প্যাকেটে লিখে দেননি কেন? এটা লেখা থাকলে তো মানুষ লবণ রান্না ঘরে না রেখে ফ্রিজে রাখত।’এসিআইয়ের আইনজীবী রোকন তখন বলেন, ‘সব লবণে তো সমস্যা পায়নি। একটি নির্দিষ্ট ব্যাচের লবণে সমস্যা পেয়েছে। বাকি ব্যাচের লবণের বিষয়ে আদেশ চাচ্ছি।’

এ পর্যায়ে বিচারক বলেন, ‘মানুষ কি ব্যাচ থেকে লবণ কেনে? আপনাদের লবণের প্যাকেটের গায়ে বড় করে লেখা আছে একশ ভাগ পিওর। আবার লেখা আছে দুই বছরের মেয়াদ। কিন্তু উৎপাদনের তারিখ লেখা নেই।’থাকলেও তা দেখতে সুপারসনিক চোখ লাগবে। আপনি ১০ বছর পরেও যদি দেখেন তখনও এই দুই বছরই। আর দুই বছরের মেয়াদ আজীবনেও শেষ হবে না। মানুষকে কত রকম ঠকানো যায় তার সব আছে।

লেখকঃ জুবায়ের চৌধুরি, সিনিয়র রিপোর্টার, দৈনিক আজাদি।

https://www.facebook.com/zubair.chowdhury.75/posts/2516199711725011

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার