ভিন্নধারার অ্যাকশন লুকে মাহি

news-image

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে চমকে ভরা ছবি ‘অগ্নি-টু’। গত ৯ই জুলাই সেন্সরবোর্ড থেকে সিনেমাটি কর্তনবিহীন ছাড়পত্র পায়। মুক্তির আগেই নানা চমক দেখিয়ে এরই মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দুবিন্দুতে চলে এসেছে  সিনেমাটি। সর্বশেষ গত মাসে এর ‘ম্যাজিক মামনি’ শিরোনামে গানটি ইউটিউবে প্রদর্শন শুরু হলে প্রথম চারদিনেই অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। দুই বাংলার সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজ। এটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু। অগ্নির মতো অগ্নি-টু’তেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। বিপরীতে রয়েছেন  কলকাতার ওম। অগ্নির মতো অগ্নি-টু’তেও ভিন্নধারার অ্যাকশন লুকে দেখা যাবে মাহিকে। এ সিনেমার মাধ্যমে নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা এ নায়িকার। সিনেমার জন্য অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছে মাহিকে। নতুন করে নাচ ও ফাইটের প্রশিক্ষণও নিতে হয়েছে তাকে। মাহি বলেন, নিজের অভিনয় নিয়ে বরাবরই আমি খুশি। অনেক শ্রম ও ত্যাগ তিতিক্ষার ফসল ‘অগ্নি-টু’। আমি বিশ্বাস করি কষ্ট করলে কেষ্ট মেলে। আমার বিশ্বাস ‘অগ্নি-টু’ যেমন মুক্তির আগেই আলোড়ন তুলেছে, মুক্তির পরেও একই ধারা অব্যাহত রাখবে। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে আরেকটি ইতিহাস করবে। আর আমিও হয়তো নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবো। ‘অগ্নি-২’ সিনেমাটির আরও একটি চমক হলো ঈদে মুক্তির পর পরই বিশ্বের ৮টি দেশে প্রদর্শন হবে সিনেমটি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ঈদের পর আগামী ১৪ই আগস্ট থেকে ভারত, চীন (চায়না ভাষায়), হংকং, মালয়েশিয়া (মালয় ভাষায়), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি ও আমেরিকায় প্রদর্শন হবে সিনেমটি। এসব দেশে প্রদর্শনের সময় প্রচার-প্রচারণার জন্য সেখানে উপস্থিত থাকবেন সিনেমার প্রধান পাত্র-পাত্রী এবং পরিচালক ইফতেখার চৌধুরী।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার