ভারতে মুক্তি পাচ্ছে বিগ বাজেটের পাক সিনেমা

news-image

বিনোদন ডেস্ক : আবারও ভারতে মুক্তি পেতে চলেছে পাকিস্তানের সিনেমা। উরি সেনা ঘাঁটিতে হামলার ফলে ভারতে নিষিদ্ধ ছিল পাক ছবি ও পাক শিল্পীরা। এবার সেই নিষেধাজ্ঞাই উঠতে চলেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২ অক্টোবর পাঞ্জাবে মুক্তি পাচ্ছে পাকিস্তানের বিগ বাজেট সিনেমা ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাট’।

ছবির পরিচালক বিলাল লশারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ‘মৌলা জাট’। এই ছবি পাঞ্জাবের দর্শকদের কতটা ভালো লাগবে, তা জানার অপেক্ষায় থাকলাম।’

পাক ছবি ‘মৌলা জাট’-এ জুটি বেঁধেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান। ফাওয়াদকে দেখা গিয়েছে, বলিউড ছবি ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সনস’ এবং ‘অ্য়ায় দিল হ্যায় মুশকিল’ এ। ২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে এই ছবির ফার্স্টলুক।

একেবারে নতুন অবতারে চমকে দিয়েছিলেন ফাওয়াদ খান। এই ছবির আরেক চমক পাকিস্তানের আরেক স্টার হামজা আলি আব্বাসি। সিনেপর্দায় এই দুজনের টক্করই এই ছবির আসল ইউএসপি। করোনার কারণে এই ছবির শুটিং আটকে যায়। শেষমেশ ২০২২ সালের অক্টোবরেই মুক্তি পায় এই ছবি।

এই ছবিতে ফাওয়াদ ছাড়াও রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। এই মাহিকেই দেখা গিয়েছিল শাহরুখের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করতে। এমনকি, মাহিরা খানের সঙ্গে রণবীরের প্রেম নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল। সেই মাহিরা খানও বলিউডে আর ছবি করতে পারেননি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান