ভারতে টানেলে আটকা ৮ কর্মীর বেঁচে থাকার সম্ভাবনা খুব কম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ভারতের তেলেঙ্গানায় টানেল ধস পড়ে/ ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের তেলেঙ্গানায় ধসে পড়া টানেলে ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকা ৮ কর্মীকে বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে মনে করছে কর্তৃপক্ষ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নাগারকুর্নুলের শ্রীশাইলম বাঁধের পেছনের টানেলে একটি ছিদ্র মেরামত করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় টানেলটির কিছু অংশ ভেঙে পড়ে।

তেলেঙ্গানার একজন প্রতিমন্ত্রীর বরাতে এনডিটিভি জানিয়েছে, ময়লা ও পানির স্তূপের জন্য উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। এতে অনেক সময় অতিবাহিত হওয়ায় শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে কিছু শ্রমিক নাগারকুর্নুলের শ্রীশৈলম বাঁধের পিছনে ৪৪ কিলোমিটার প্রস্তাবিত টানেলের ভিতরে একটি ছিদ্র মেরামত করতে যান। এ সময় টানেলটি ভেঙে পড়লে অধিকাংশ কর্মী দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও আটজন ভিতরে আটকা পড়ে। শনিবার থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উদ্ধার অভিযান তদারকি করছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণা রাও। গণমাধ্যমকে তিনি বলেছেন, আটকে পড়া আটজনের মধ্যে চারজন শ্রমিক ও চারজন নির্মাণ সংস্থার কর্মচারী।

সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাষ্ট্রীয় সংস্থাগুলি এরইমধ্যে উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে। নৌবাহিনীর কমান্ডোরাও তাদের সহায়তা করতে এসেছেন।

তিনি আরও জানান, ২০২৩ সালে উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেল দুর্ঘটনায় উদ্ধার অপারেশনের বীর দলের ছয় সদস্যও এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। টানেলের মুখ থেকে কমপক্ষে ১৩ কিলোমিটার দূরে এই ধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকারীরা তাদের ১০০ মিটার কাছাকাছি পৌঁছে গেছে।

মন্ত্রী কৃষ্ণা রাও বলেছেন, সুড়ঙ্গের ভিতরে অনেক কাদামাটির অনেক উঁচু স্তূপ জমে যাওয়ায় হাঁটা অসম্ভব হয়ে গেছে। যদিও (আটকে পড়া কর্মীদের) বেঁচে থাকার সম্ভাবনা খুব কম কিন্তু আমরা আশাবাদী। কোনো চেষ্টাই বাদ রখছি না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে ফোন করে উদ্ধার অভিযানের বিষয়ে খোঁজ খবর নেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্ধার অভিযানে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

রোববার রাতে মুখ্যমন্ত্রী রেড্ডির অফিস গণমাধ্যমকে জানিয়েছে, তিনি ক্রমাগত পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে খবর নিচ্ছেন। সেই সঙ্গে তিনি টানেলের ভিতর থেকে দ্রুততার সঙ্গে পানি নিষ্কাশন ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি