ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশের খুঁটিতে বিদ্যুৎ সঞ্চালন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানে না

news-image

নিউজ ডেস্ক ; ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রাম থেকে মঠখলা গ্রাম পর্যন্ত বাঁশের খুঁটিতে করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মকর্তারা এর কিছুই জানেন না।

স্থানীয়দের অভিযোগ, সিমেন্টের তৈরি বিদ্যুতের খুঁটির জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনেক ধরনা দিয়েও তারা বরাদ্দ পাননি। খুঁটি দিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরাইল কার্যালয়ে কর্মরতরা গ্রামবাসীর কাছে অতিরিক্ত টাকা দাবি করেছেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তাদেরকে খুঁটি দেওয়া হয়নি।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিশুতারা গ্রামের পূর্বদিকের পুরাতন বিদ্যুৎ লাইনের ষ্টীলের খুঁটি থেকে মঠখলা গ্রামের প্রধান রাস্তা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে মোট ১১টি বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে।

জানা যায়, বিদ্যুৎ সরবরাহের জন্য বাঁশের খুঁটি ব্যবহার করা বিধি-লঙ্ঘন। নিয়ম অনুসারে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কমপক্ষে ১০০ ফুট দূরত্বে থাকা গ্রাহককে সুরক্ষিত কোনো খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেবে, যাতে বিদ্যুতের তারগুলি ভূমি থেকে কমপক্ষে সাত মিটার উপর থাকে।

গ্রামবাসীরা জানায়, বাঁশের খুঁটিতে তার ঝুলিয়ে বিদ্যুৎ সঞ্চালনের কারণে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে খুঁটির জন্য যোগাযোগ করলেও পিডিবির লোকজন কালক্ষেপণ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে সরাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী নেওয়াজ আহমেদ খান বলেন, ‘বাঁশের খুঁটির ব্যাপারে আমার কিছুই জানা নেই। খোঁজ নিয়ে দেখব কী করা যায়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন