ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের মাদকসেবী ও মাদক ব্যবসায়ী কায়কোবাদ ভুইয়া (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার থানায় মাদক মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে ২৬০ পিস ইয়াবাসহ উপজেলার কুড়িপাইকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত কায়কোবাদ আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রসুল আহমেদ নিজামী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ মাদক আইনে মামলা দিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত কায়কোবাদের বিরুদ্ধে থানায় আরেকটি মাদকের মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি