ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি ঈদ ঘিরে খামারিদের শেষ মূহুর্তের ব্যস্ততা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কোরবানি ঈদ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার খামারে খামারে চলছে পশু হৃষ্টপুষ্ট করণে শেষ মূহুর্তের ব্যস্ততা। এবছর জেলায় খামারে লালন-পালন করা হচ্ছে দেশী ষাড়, শাহীওয়াল, ফ্রিজিয়ানসহ বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়া।  ১ লাখ ২৭ হাজার পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।
এসব বিষয়ে জানতে কথা হয় খামার মালিকদের সাথে। তারা জানান, খামারগুলোতে ৬০ হাজার থেকে ১০ লাখ টাকা মূল্যের গরু রয়েছে। তবে চলমান তীব্র তাপদাহ ও ঘন ঘন লোডশেডিং হওয়ায় উৎপাদিত পশুর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। তাই খরচ করে হলেও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য দিনের বেশিরভাগ সময় জেনারেটরের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে তাদের। ছাড়াও পশুগুলোকে দিনে ৬-৭ বার গোসল করাতে হয়ে। পাশাপাশি খৈল, ভুসি, সাইলেজসহ সব ধরনের পশু খাদ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় আমাদের উৎপাদন খরচ বেড়েছে অন্তত দ্বিগুণ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তফা কামাল চৌধুরী জানায়, প্রতিটি খামারে ছোট, মাঝারি ও বড় সবধরণের পশু রয়েছে। আর এসব পশু প্রাকৃতিক উপায়ে হৃষ্টপুষ্ট করতে খাওয়ানো হচ্ছে ঘাস, গম, ভূট্টা, ভূষি, সাইলেসসহ দানাদার জাতীয় খাবার। এছাড়া জেলাসদরসহ প্রত্যেকটি উপজেলায়  খামারিদের গরু পালন ও চিকিৎসা প্রদানে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান