ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে যাএীবাহী দুই বাস মুখোমুখি, নিহত ২

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা নামক স্হানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৮/১০ জন আহত হয়েছে। সোমবার রাত সোয়া আটটার দিকে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়,  সিলেটগামী কৌশিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপর দিক থেকে আসা এনা পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান। এ ঘটনায় দুই বাসের অন্তত ৮/১০ জন যাত্রী আহত হয়েছেন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকী আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিানো হয়েছে। দূর্ঘটনা পর বাসগুলি মহাসড়ক থেকে সড়ানো হয়েছে। 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির