ব্রণের সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান

 

লাইফস্টাইল ডেস্ক :ব্রণের সমস্যায় ভুগছেন? বিভিন্ন বিউটি অ্যাপসে খুঁজছেন সমাধান? বাজার চলতি লোশন আর ক্রিমের দ্বারস্থ হয়েও বিশেষ কিছু লাভ হচ্ছে না? এবার কিছুদিন, এইসব কিছু ভুলে হাতেকলমে তুলে নিন চটজলদি সমস্যা সমাধানের উপায়৷

bron-700x336

সাধারণত ত্বকের তৈলগ্রন্থি বা ওয়েল গ্ল্যান্ড ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হলে ব্রণ হয়। ত্বকের উজ্জ্বলতা, সৌন্দর্য নষ্ট করতে ব্রণ অনেকাংশেই দায়ী। সুস্থ-সুন্দর ব্রণমুক্ত ত্বক দেখতে কার না ভালো লাগে? তাই ঘরে বসেই ব্রণ দূর করতে রইল কিছু পরামর্শ।

* টুথপেস্ট
সকালে ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু করে দিন অ্যাকশন৷ সাদা টুথপেস্ট নিয়ে ব্রণের ওপর লাগান৷ ঘণ্টাখানেক পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ শুধু সকালেই নয়, রাতে ঘুমোতে যাওয়ার আগেও আরও একবার করতে পারেন এটি৷

* আদা
রান্নার অনেক পদেই আলাদা মাত্রা এনে দেয় আদা৷ এবার সেই আদাকেই হাতিয়ার করে নিন আপনার এই ব্রণের সমস্যায়৷ একটুকরো আদা নিয়ে আলতো করে বুলিয়ে নিন ব্রণের ওপর৷ পাঁচ মিনিট পর ধুয়ে নিন হালকা গরম পানিতে৷ এইভাবে দিনে বেশ কয়েকবার করতে থাকুন। সঙ্গে অল্প পরিমাণ কাঁচা আদা খেলেও উপকার পাবেন হাতে নাতে৷

* পাতিলেবু
আপনার সমস্যার সমাধানে হাজির পাতিলেবুও৷ যার মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন সি৷ এক টুকরো তুলো নিয়ে তা ভিজিয়ে ফেলুন পাতিলেবুর রসে, আর তা আলতো করে লাগান ক্ষতিগ্রস্ত এলাকায়৷ কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন৷
* বরফ
ব্রণের সমস্যা দূর করতে হাতে তুলে নিন এক টুকরো বরফ৷ এই বরফ আপনার ত্বকের অতিরিক্ত ময়লা এবং তেলকে করবে দূর৷ সাহায্য করবে রক্ত সঞ্চালনেও৷

* পানি
আর যেটুকু বাকি থেকে গেল তা পূরণ করতে প্রচুর পরিমাণে পানি পান করুন৷ তবে তা যেন মাত্রা ছাড়িয়ে না যায়৷

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির