বোবার শত্রু নাই, চুপ থাকাই ভালো : চমক

news-image

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সরব ছিলেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আন্দোলনের পর থেকে সরকার গঠনের বিভিন্ন বিষয়েও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

পাশাপাশি সমালোচনায় মেতেছেন বিগত ১৬ বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগের। সরকার পতনের পরে দেশজুড়ে বিভিন্ন স্থানে সংগঠিত হওয়া নৈরাজ্যের ঘটনায় এই দলটিরই দায় দেখেছেন অভিনেত্রী।

তবে সম্প্রতি সময়ে কিছু বিষয় যেন হতাশ করেছে চমককে। কয়েকদিন আগেই এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।’

মঙ্গলবার (১২ নভেম্বর) আরও একটি স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, অতপর মা বুঝাইয়া কহিলো, ‘বোবার কোনো শত্রু নাই, তাই ভালো চুপ থাকাই।’

এরপর কিছুটা আক্ষেপ প্রকাশ করে চমক বললেন, ‘দেখেন যেইটা ভালো মনে করেন। কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না!’

চমকের সেই পোস্টে ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন, অন্তবর্তীকালীন সরকারের নানা উদ্যেগে হতাশ হয়েছেন অভিনেত্রী। কারো মন্তব্য, আন্দোলনের উদ্দেশ্য এখনও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি।

যদিও অভিনেত্রী সেসব মন্তব্যের কোনো জবাব দেননি। তিনি আপাতত নিজের অভিনয় জগতেই ব্যস্ত রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি