বৈশ্বিক বিজ্ঞান প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন বাংলাদেশের আয়েশা

news-image

অনলাইন ডেস্ক : বৈশ্বিক বিজ্ঞান প্রতিযোগিতার অন্যতম আয়োজন ‘দ্য ব্রেকথ্রো জুনিয়র চ্যালেঞ্জ’। ১৭৬টি দেশ থেকে মোট ১১ হাজার প্রতিযোগী এতে অংশ নিয়েছিলেন।

এ আয়োজনে আর্থিক পৃষ্ঠপোষকতা করেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের চ্যান জাকারবার্গ ফাউন্ডেশন।
এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশি ছাত্রী আয়েশা আহমেদও। তিনি সংযুক্ত আরব আমিরাতে পড়াশুনা করছেন। প্রতিযোগিতায় সেমিফাইনালের জন্য ২৯ জনকে বেছে নেয়া হয়েছে। এর মধ্যে আয়েশাও আছেন। প্রতিযোগীদের পদার্থ, গণিত ও জীব বিজ্ঞান বিষয়ে মৌলিক বিষয়গুলো ব্যাখ্যা করে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করতে বলা হয়েছিল। ১৭ বছর বয়সী আয়েশা তার ভিডিওতে বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ স্ট্রিং থিওরি, বিভিন্ন গ্রাফিক্স ও মজার বিষয় তুলে ধরেন।

আয়েশা আহমেদ বলেন, ‘যখন আমি প্রতিযোগিতার বিষয়ে জানতে পারি তখনই নিজেকে জিজ্ঞেস করেছিলাম আমি কীভাবে চলচ্চিত্র, কমেডিকে বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে একত্রিত করতে পারি? প্রতিযোগিতাতে শুধু একটি ভিডিওই চেয়েছিল। কিন্তু এ জন্য আমি অনেকগুলো ভিডিও তৈরি করি।

এর সঙ্গে জড়িত বিষয়গুলো বেশ কয়েবার পুনরায় লিখতে হয়েছে। ‘
সব প্রতিযোগীর ভিডিওর পাশাপাশি আয়েশার ভিডিওটিও ‘ব্রেকথ্রো জুনিয়র চ্যালেঞ্জ ফেসবুক পেজে’ শেয়ার করা হয়েছে। এখান সবচেয়ে বেশি লাইক-কমেন্ট পাওয়া ভিডিওগুলোর প্রথম ১৫টি ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করবে। আয়েশার তৈরি করা ভিডিওটি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে https://www.facebook.com/BreakthroughPrize/videos/1908461729179174/

আয়েশা জিতলে পাবেন স্কলারশিপ। তার স্কুলে নতুন বিজ্ঞান ল্যাব তৈরি করে দেয়া হবে। এজন্য খরচ করা হবে এক লাখ ডলার। যে শিক্ষকের অনুপ্রেরণায় আয়েশা এতদূর এগিয়েছে তিনি পাবেন ৫০ হাজার ডলার। সূত্র : খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার