বুদ্ধির জোরে অনেক এগিয়ে থাকে প্রথম সন্তান

news-image

লাইফস্টাইল ডেস্ক :ঘর এক। পরিবার এক। পারিপার্শ্বিক পরিস্থিতিও এক। কিন্তু মানুষ বড় হয় ভিন্ন মতাদর্শ নিয়ে। বুদ্ধিমত্তা ও সাফল্যের নিরিখেও কেউ থাকে এগিয়ে, কেউ পিছিয়ে। আর এই এগিয়ে থাকার তালিকায় অধিকাংশ ক্ষেত্রেই সামনের সারিতে থাকে বাড়ির প্রথম সন্তান। বলছেন স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

বেশ কয়েকমাস ধরেই ১৪ কিংবা তার চেয়ে কম বয়সের কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক অগ্রগতির উপর নজর রেখেছেন গবেষকরা। নজর রেখেছেন তাদের বাড়ি ও পারিপার্শ্বিক পরিস্থিতির উপরও। গবেষকদের মতে, একই পরিবেশে বড় হয় উঠলেও ভাইবোনেদের ব্যবহারের মধ্যে পার্থক্য ধরা পড়েছে। তাদের শিক্ষা ও বুদ্ধিমত্তার মানও আলাদা।

দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির প্রথম সন্তান অনেক বেশি স্মার্ট। এর কারণ হিসেবে বিজ্ঞানীদের অনুমান, প্রথম সন্তান বাবা-মার সঙ্গে অনেকটা সময় একা কাটাতে পারে। তখন সমস্ত গুরুত্ব একান্ত তারই থাকে। কিন্তু পরিবারে দ্বিতীয় কিংবা তৃতীয় সন্তান এসে গেলেই সেই গুরুত্ব ভাগ হয়ে যায়।

এছাড়া, ভাই কিংবা বোন পরিবারে এসে গেলে প্রথম সন্তানেরও কিছু মানসিক পরিবর্তন হয়। তাদের মধ্যে দায়িত্ববোধ জন্মায়। সেই দায়িত্ববোধ থেকেই তারা যেমন সাবলম্বী হতে শেখে, তেমনি ভাইবোনদের জন্য স্পেসও ছেড়ে দিতে শেখে। সেই কারণেই অনেক তাড়াতাড়ি পরিণত হয়ে ওঠে তারা। পরবর্তীকালে অন্যান্য ভাইবোনদের থেকে তাদের সাফল্যের হারই সবচেয়ে বেশি হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির