বিস্কুট খাওয়ায় শিশু শ্রমিককে গরম রড দিয়ে নির্যাতন,থানায় মামলা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামিয়া বেকারিতে বিস্কুট খাওয়ার দায়ে এক শিশু শ্রমিককে লোহার রড গরম করে আঘাত দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই শিশুর নাম জুনাইদ (১২)। তার বাড়ি কুমিল্লা শহরে। মঙ্গলবার সকালে বেকারির ওই শিশু শ্রমিক স্থানীয় কয়েকজনকে নির্যাতনের বিষয়টি জানায়। শিশু জুনাইদ জানায়, বেশ কিছু দিন ধরে বেকারিতে কাজ করে সে। গত তিন দিন আগে একটি বিস্কুট এবং একটি ডিম খায় সে। এই কারণে লোহার রড গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
বেকারিতে রান্না করার দায়িত্বে থাকা নাজমা বেগম জানান, প্রায় সময় জুনাইদসহ এখানে কর্মরত অন্য শিশু শ্রমিকদের উপর অমানুষিক নির্যাতন করা হয়। বিষয়টি আমি মালিক বায়েজিদকে বেশ কয়েকবার জানিয়েছি কিন্তু আমার কথা তিনি কোন আমলে নেয়নি। ইসলামিয়া বেকারির মালিক বায়েজিদ আহাম্মদ বলেন, ওই শিশুটিকে আমি মারিনি। বেকারির মিস্ত্রি সাবু মেরেছে। আমি পরে বিষয়টি শুনেছি। নির্যাতনের খবর পেয়ে আখাউড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই আলম এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহাম্মেদ নিজামী ঘটনাস্থলে ছুটে যান। বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বানানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বেকারিটি সিলগালা এবং মালিক বায়েজিদসহ অন্যদের থানায় নিয়ে আসা হয়।
এই বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই আলম জানান, শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত ওই বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মেদ নিজামী বলেন, এ ঘটনায় শিশু নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে। বেকারি মিস্ত্রি সাবুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ