বিশ্বে আরও ৭৮০৮ মৃত্যু, নতুন আক্রান্ত ৭ লাখের বেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের আবারও করোনাভাইরাসের দৈনিক মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮০৮ জনের মৃত্যুর পাশাপাশি একইসময়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫ হাজার ৭৫৫ জন। আগের দিনের তুলনায় মৃত্যু পাঁচ শতাধিক এবং আক্রান্ত বেড়েছে প্রায় এক লাখ।

বর্তমানে বিশ্বে মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৪৫ হাজার ৫৭ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৭ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৬১১ জনে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটি গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৩৪ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ১ হাজার ৬৭৯ জন। এ পর্যন্ত দেশটিতে ৫ কোটি ১২ লাখ ৮৬ হাজার ৯১৫ জন আক্রান্ত এবং মারা গেছেন ৮ লাখ ২৩ হাজার ৩৬০ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪২ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩৬৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ১ লাখ ৩ হাজার ১৬০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯২ হাজার ৮৯১ জনের।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৬১০ জন এবং মারা গেছেন ১৬৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১০ লাখ ১০ হাজার ২৮৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯১ জন। এসময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ১৫১ জন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৫০৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৬ লাখ ৫৬ হাজার ১৬১ জন এবং মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৬৭৫ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৩৫৬ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২২৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪৪৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ১ হাজার ২২১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৩৪৮ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৬ হাজার ২২৭ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৫২ জন, তুরস্কে ১৯৩ জন, পোল্যান্ডে ৬৬৯ জন, হাঙ্গেরিতে ১৫৩ জন, স্লোভাকিয়ায় ১০৫ জন, ভিয়েতনামে ২৮৩ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ২৬২ জন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী