বিশ্বাস ছিলো আমরা ঘুরে দাঁড়াতে পারি: সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতলো সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুই টি-২০ জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। সিরিজ জয়ে দলের পারফরমেন্সের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজ সেরা খেলোয়াড় সাকিব বলেন, ‘ছেলেদের কাছ থেকে অবিশ্বাস্য পারফরমেন্সই পেয়েছি। প্রথম ম্যাচ হারের পর আমরা সেরা পারফরমেন্স দেখিয়েছি। সবার বিশ্বাস ছিলো, আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছি এবং আমার সেরা পারফরমেন্সই প্রদর্শন করেছি। এমনকি যারা খেলতে পারেনি, তারা দলের জন্য সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছে।’

টি-২০ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৩ রান করেছেন তিনি। বল হাতে ৩ উইকেট নিয়েছেন তিনি। তাই সিরিজ সেরা হন সাকিব। ফলে নিজের পারফরমেন্সেও খুশী সাকিব, ‘আমার মনে হয়, পুরো সিরিজেই আমি ভালো ব্যাট করেছি। আমি ভালোভাবে ব্যাট করতে পেরেছি, যা আমাকে ভালো বোলিং ও ভালো অধিনায়কত্ব করতে সহায়তা করে।’

টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৩-৪ বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো করছি। এই সিরিজ জয় আমাদের এখন সাহস জোগায় যে, আমরা টি-২০ সিরিজেও ভালো পারফরমেন্স করতে পারি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এই সিরিজ থেকে আবারো প্রমাণিত হলো যে, টেস্ট ক্রিকেটে উন্নতির প্রয়োজন রয়েছে বাংলাদেশের। এমনটা মনে করেন সাকিবও। তিনি বলেন, ‘আমাদের টেস্ট ক্রিকেট নিয়ে আরও কাজ করতে হবে। দেশের মাটিতে ইতোমধ্যে টেস্ট ফরম্যাটে আমরা সেরা পারফরমেন্স করেছি। এখন আমাদের বিদেশের মাটিতে জিততে হবে।’

এদিকে, তৃতীয় টি-২০ শেষেও ফ্লোরিডার ক্রিকেটপ্রেমিদের প্রশংসা করেছেন সাকিব। তিনি বলেন, ‘আমরা কখনও অনুভব করিনি দেশের বাইরে খেলছি। এখানকার ভক্তদের ধন্যবাদ দিচ্ছি। তারা দ্বাদশ খেলোয়াড়ের মত কাজ করেছে।’

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার