বিশ্বব্যাপী মৃতের সংখ্যা গোপন করছে সব দেশই : বিবিসি

news-image

এখন পর্যন্ত সারা বিশ্বে সাড়ে ৪ লাখের বেশি মানুষ মারা গেছেন বলে বিভিন্ন মিডিয়ায় যে সরকারি তথ্য প্রকাশ পাচ্ছে সেটি সঠিক নয় বলে দাবি বিবিসির নিজস্ব গবেষণা রিপোর্টের।

অন্তত আরও ১ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে, মৃতের তালিকা থেকে যার বাদ পড়েছে। বিবিসির মতে, দুর্বল ও ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাসহ নানা কারণে এসব মানুষের নাম লিপিবদ্ধ হয়নি।

ব্রিটেনে অন্য বছরের তুলনায় একই সময়ে ৪৩ শতাংশ বেশি মানুষ মারা গেছে। ৬৪ হাজার ৫০০ মানুষ বেশি মারা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে।

স্পেনে ৫০ শতাংশ মানুষ বেশি মারা গেছে। প্রায় ৪২ হাজার ৯০০ মানুষ বেশি মারা গেছে।

বেলজিয়ামে ৩৭ শতাংশ বেশি মানুষ মারা গেছে। স্বাভাবিকের চেয়ে প্রায় ৮১০০ জন বেশি মানুষ মারা গেছে এই সময়ে।

ইটালিতে মৃত্যুর সংখ্যা ৪০ শতাংশ বেশি। প্রায় ৪২ হাজার ৯০০ জন ব্যক্তি স্বাভাবিকের চেয়ে বেশি মারা গেছে।

ব্রাজিল, রাশিয়া ইন্দোনেশিয়া, ভারতে ও স্বাভাবিকের তুলনায় ৪৬ শতাংশ মানুষ বেশি মারা গেছে।

 

সূত্র : আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন