‘বিশ্বকাপ ফাইনাল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ’

news-image

এবারের বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচেই দাপটের সঙ্গে খেলে ফাইনালে নামার অপেক্ষা করছে ফ্রান্স। এই ম্যাচটিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলে অভিহিত করলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার ব্লাইসি মাতুইদি।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুই হলুদ কার্ডের কারণে খেলতে না পারলেও সেমিতে অসাধারণ পারফরম্যান্স করেছেন এই জুভেন্টাস মিডফিল্ডার। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন এই ফ্রেঞ্চ ফুটবলার।
‘এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচকে ঘিরে চাপ রয়েছে। এটা থাকবেই কিন্তু চাপকে ইতিবাচকভাবে দেখতে হবে যাতে আমাদের উপর জেঁকে না বসে’, কথা বলার এক পর্যায়ে বলছিলেন মাতুইদি।

টুর্নামেন্টে সবগুলো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে ফ্রান্স। দলের মূল তারকা হয়ে উঠেছেন এমবাপে। মাতুইদি বলেন, ‘আক্রমণভাগের দিক দিয়ে আমরা বেশ ভালো দল। যে খেলোয়াড়েরা রয়েছে তারা অভিজ্ঞ এবং কৌশলি। আমরা ফাইনালটি ভিন্ন পন্থায় খেলতে চাই এবং আশা করবো ম্যাচটি মনে রাখার মতো হবে। দিন শেষে আমরাই বিজয়ী হবো।’

১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন দিদিয়ের দেশম। সেই দেশমই এখন ফ্রান্সের কোচ। কোচ এবং ফুটবলার হিসেবে তৃতীয় কোন ব্যক্তি দেশম যিনি বিশ্বকাপ ট্রফি জয়ের অপেক্ষায় রয়েছেন।
দেশম সম্পর্কে মাতুইদি বলেন, ‘সে আমাদের দলকে সুন্দর করে তার নিজ দৃষ্টিতে গড়ে তুলেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। সে দলের ভেতর তার অতীতের খেলোয়াড়ি অভিজ্ঞতা শেয়ার করেছেন যা আমাদেরকে ভালো করতে সাহায্য করছে।’

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার