বিশ্বকাপে ইংল্যান্ড ভাল খেলায় অর্থনীতিতে যোগ হবে ২.৭২ বিলিয়ন পাউন্ড

news-image

বিশ্বকাপ ফুটবল জোয়ারে ব্রিটিশ ভক্তরা খাবার, পানীয়, সুভেনির কিনতে দুহাতে খরচ করছে। এধরনের কেনাকাটার ঢেউ লেগেছে পাব থেকে শুরু করে দোকানপাটে। যা ৯৪৮ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাচ্ছে বলে বাজার বিশ্লেষকরা দাবি করছেন। স্টার ইউকে

এর আগে বিশ্বকাপ দেশটির অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড যোগ করবে এমন আভাস দিয়েছেন বিশ্লেষকরা। পানামার বিরুদ্ধে ৬-১ গোলে ইংল্যান্ড জয়লাভের পর দেশটির ফুটবল পাগল দর্শকরা খরচে আরো দিল দরিয়া হয়ে গেছেন। নকআউট পর্বে দলটি পৌঁছে যাওয়ায় ভক্তরা আরো অতিরিক্ত ৫৬৬ মিলিয়ন পাউন্ড খরচ করছেন। সেন্টার অব রিটেইল রিসার্চ এন্ড ভাউচার কোডস বলছে এভাবে চলতে থাকলে এবারের বিশ্বকাপ ব্রিটেনের অর্থনীতিতে ২.৭২ বিলিয়ন পাউন্ড যোগ করবে।

পাব, রেস্টুরেন্ট, ক্যাফে ও ক্লাবগুলো ফুটবল ভক্তদের কেনাকাটায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। দল ভাল খেলছে বলে অতিরিক্ত ১৯৩ মিলিয়ন পাউন্ড আয়ের হিসাব কষছেন বিক্রেতারা। সামনের খেলাগুলোতে জয় পেলে এ খরচ বৃদ্ধি পেতে পারে ৪৮৮ মিলিয়ন পাউন্ডে। যারা ঘরে বসে টেলিভিশনে খেলা দেখছেন তারাও বিস্তর পান করছেন ও খাবার খাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির