বিয়েবাড়ি স্টাইলে ঘরেই রাঁধুন খাসির মাংস

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিয়েবাড়ির সব ধরনের পদই হয় সুস্বাদু। তবে ঘরে সে খাবার রান্না করতে গেলে আবার তেমন স্বাদ হয় না। তবে সঠিক মসলা ব্যবহারে আপনিও বিয়েবাড়ির মতো পদ রাঁধতে পারবেন।

বিশেষ করে খাসির মাংস। বিয়েবাড়ির খাসির মাংসের স্বাদ মনে পড়লে অনেকেরেই জিভেই পানি চলে আসে। চাইলে কিন্তু আপনিও ঘরে খুব সহজেই বিয়েবাড়ি স্টাইলে রাঁধতে পারবেন খাসির মাংস। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ
১. খাসির মাংস ১ কেজি
২. টকদই আধা কাপ
৩. আদা বাটা ১ টেবিল চামচ
৪. রসুন বাটা ১ চা চামচ
৫. শুকনো মরিচের গুঁড়া ২ চা চামচ
৬. হলুদ গুঁড়া আধা চা চামচ
৭. ধনে গুঁড়া ২ চা চামচ
৮. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
৯. কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ
১০. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
১১. সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
১২. তেল ১/৪ কাপ
১৩. ঘি ১/৪ কাপ
১৪. লবণ স্বাদমতো
১৫. চিনি ১/৪ চা চামচ ও
১৬. আস্ত কাঁচা মরিচ ৬টি।
পদ্ধতি
একটি বাটিতে টকদই নিয়ে তার মধ্যে সব মসলা ভালো করে মিশিয়ে নিন। এরপর চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে মসেলা ভালো করে কষিয়ে নিন।

এবার মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখুন। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে দিয়ে দিন বেরেস্তা। এরপর আরও একবার ভালো করে কষিয়ে নিন।

এরপর ২-৩ কাপ গরম পানি দিয়ে অল্প আঁচে মাংস সেদ্ধ করতে দিন। সেদ্ধ হয়ে এলে এর মধ্যে চিনি ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নামিয়ে নিন।

এরপর পরিবেশন করুন গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে খাসির মাংসের এই পদ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি