বিপ্লব কুমারসহ ডিএমপির তিন যুগ্ম কমিশনারকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর (অপারেশন) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী।

বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হওয়া যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগের দায়িত্বে ছিলেন।

ওই আদেশেই ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান