বিএনপি নেত্রী ‘খালেদাকে জিয়াকে কাশিমপুর কারাগারে রাখা হবে’

news-image

ডেস্ক রির্পোট : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসের দায়ে বিচারের সম্মুখীন করে কাশিমপুর কারাগারে রাখা হবে। রাজনীতিতে তাকে আর ছাড় দেয়া হবে না। রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে গতকাল দুপুরে জাসদ ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘জঙ্গি-আগুন সন্ত্রাসের মূল উৎপাটন : গণতন্ত্রের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগদান করায় তার কঠোর  সমালোচনা করে ইনু বলেন, এতে প্রমাণ হয়, খালেদা ও জামায়াত এক সুতায় বাঁধা। তিনি (খালেদা জিয়া) আর পাল্টাবেন না। আলোচনা সভায় ইনু আরও বলেন, গণতন্ত্রে জঙ্গিবাদ থাকবে কি থাকবে না সেটি যেমন বড় প্রশ্ন, তেমনি রাজনীতিতে খালেদা জিয়া থাকবে কি থাকবেন না, এটিও এখন বড় প্রশ্ন। খালেদা জিয়া পাকিস্তানের তালেবানি রাজনীতি করতে চান- এমন অভিযোগ করে তিনি বলেন, জঙ্গিবাদের ডালপালা ছেঁটে কোন লাভ নেই। জঙ্গিবাদের শিকড় খালেদা জিয়া। জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হলে খালেদা জিয়ার ব্যাপারেও জিরো টলারেন্স দেখাতে হবে। পাকিস্তানি তালেবানি রাজনীতি করার সে সুযোগ তিনি আর পাবেন না। 

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় নেতা নাদের চৌধুরী প্রমুখ।

সূএ : মানব জমিন

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার