বায়ার্ন ৪ পয়েন্টের লিড ধরে রাখল

news-image

অনলাইন ডেস্ক : ডার ক্লাসিকোর আগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধানটা চারেই রাখতে পারল বায়ার্ন মিউনিখ। শনিবার মাঠে নেমেছিল বুন্দেসলিগার টেবিল টপার বায়ার্ন। যারা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-২ গোলে এক রকম উড়িয়ে দিয়েছে।

একই দিন অন্য ম্যাচে মাঠে নেমেছিল ডর্টমুন্ড। যারা ভলফসবার্গকে ২-০ গোলে হারিয়ে বায়ার্নের সঙ্গে ব্যবধান ১-এ নামিয়ে এনেছিল। পরে বায়ার্ন নিজ ম্যাচে জয় পেতেই দুই দলের পয়েন্টের ব্যবধান আগের মতো ৪-এ দাঁড়ায়।

মঙ্গলবারই ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে ‘ডার ক্লাসিকো’। মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল বায়ার্ন ও ডর্টমুন্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইয়ের আগে যে কোনো একটি দল পয়েন্ট হারালে অন্য দলটির জন্য সেটি হতো দারুণ আনন্দের।

এদিন বায়ার্নের হয়ে গোল করেন- লেয়ন গোরেটস্কা, টমাস মুলার, রবার্ট লেভানডফস্কি ও আলফুঁস ডেভিস। অন্য গোলটি বায়ার্ন পেয়েছে আত্মঘাতী থেকে।

আর ফ্রাঙ্কফুর্টের হয়ে জোড়া গোল করেছেন মার্টিন হিন্টেরেগার। ৪৬ মিনিটের মধ্যে ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার পরও ১০ মিনিটের মধ্যে ব্যবধান ৩-২ করে ফেলেন তিনি। ৩ মিনিটের ব্যবধানে করেন গোল দুটি। শেষ পর্যন্ত অবশ্য দাপুটে জয়ই পেয়েছে টানা সাত বারের লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন।

২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ