বাড়তি ওজনেই খুশি সোনাক্ষী!

52ede78dbce92-sona-work-292বলিউডের ছবিতে অভিনয় শুরুর পর থেকেই সোনাক্ষী সিনহার বাড়তি ওজন নিয়ে খুব কথা হয়েছে। তবে এই অতিরিক্ত ওজন নিয়ে কিন্তু মোটেও অখুশি নন ‘দাবাং’খ্যাত সোনাক্ষী সিনহা।





অনেকেই সোনাক্ষীকে ‘মোটা’ বলে খেপিয়ে তোলার চেষ্টাও করেন। অনেকে অভিযোগ করেন, সোনাক্ষীর শরীর মোটেও বিকিনি পরার উপযোগী নয় বলে প্রয়োজনেও তিনি এরকম পোশাকের ধারে-কাছে যান না। আবার অনেকেই মেদ ঝরিয়ে হালকা-পাতলা হওয়ার পরামর্শও দেন। তবে কারও কথায় কান দেবার পাত্রী নন তিনি।





সমালোচকদের মুখ বন্ধ করতে অভিনব এক পন্থা বেছে নিয়েছেন সোনাক্ষী। টুইটারে তিনি তাঁর একটি ছবি পোস্ট করেছেন। দীর্ঘক্ষণ পরিশ্রম শেষে নিজের ‘সেলফি’ তুলে টুইটারে পোস্ট করেছেন তিনি। কালো পোশাকে সোনাক্ষীর তোলা এ ছবি এরমধ্যেই সোনাক্ষী ভক্তদের মাঝে ঝড় তুলেছে।

প্রসঙ্গত, সোনাক্ষীর ভক্তদের মধ্যে রণবীর সিং, পরিনীতি চোপড়াদের মতো তারকারাও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী