বায়ার্নের জার্মান সুপার কাপ জয়

news-image

স্পোর্টস রিপোর্টার : বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

মঙ্গলবার রাতে সিগনাল ইদুনা পার্কে এই ম্যাচে রবার্ট লেভানদোভস্কির জোড়া গোল ও টমাস মুলারের এক গোলে জিতে যায় বায়ার্ন। অন্যদিকে, বরুশিয়া ডর্টমুন্ডের পক্ষে একমাত্র গোলটি করেন মার্কো রয়েস।

বায়ার্নের নতুন কোচ জুলিয়ান নাগেলসম্যান দলটির দায়িত্ব নেয়ার পর প্রথম জয়ের স্বাদ পেলেন। এর আগে প্রীতিম্যাচ থেকে শুরু করে বুন্দেস লিগার উদ্বোধনী ম্যাচেও জয়ের স্বাদ থেকে বঞ্চিত হন নতুন এই বাভারিয়ান কোচ।

এদিকে সিগনাল ইদুনা পার্কে ম্যাচ শুরুর আগে সদ্যপ্রয়াত জার্মান এবং বায়ার্ন কিংবদন্তি জার্ড মুলারের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করে গোটা স্টেডিয়াম। গত রোববার জার্মানি ও বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তির মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান