বান্ধবীর সঙ্গে রাতভর নাচলেন সাকিব-কন্যা

news-image

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায় সময়ই আলাইনা হাসান অউব্রির নানান কাণ্ডের ছবি ও ভিডিও দেখা যায়। কখনো পুতুল নিয়ে ঘুম পাড়ানো, কখনো বাবা সাকিবকে আদর করা, কখনো ব্যাট নিয়ে বসে থাকা অথবা আপেলকে বল ভেবে বাবার হাতে দেওয়া।

আবার কখনো চিত্রকর, কখনো নৃত্যশিল্পী অউব্রিকেও খুঁজে পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার দেখা গেল নাচানাচিতেও কম যান না অউব্রি।

৮ জুলাই, রবিবার মা উম্মে আহমেদ শিশির ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বান্ধবীর সঙ্গে নাচছেন অউব্রি। ওই ভিডিওর পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন সাকিব আল হাসানের স্ত্রী। ক্যাপশনে লেখা ছিল, ‘বেস্ট ফ্রেন্ডের সঙ্গে রাতভর নাচানাচি।’

                            সাকিব-শিশিরের চার হাত এক হয়েছিল বছর ছয় আগে। ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। বিয়ের তিন বছরের মাথায় তারকা এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যা অউব্রি। বয়স মাত্র ২ বছর ৮ মাস। এরই মধ্যে বাবার মতো জনপ্রিয়তা পেয়েছে অউব্রি।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার