বান্দরবানের রুমায় গোলাগুলি, নিহত ৪

news-image

নিউজ ডেস্ক : বান্দরবানেরর রুমার পাইন্দুতে শ‌নিবার দিবাগত রা‌তে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। রোববার বেলা ১১টার দিকে রোয়াংছ‌ড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তী‌র থেকে চারজ‌নের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বান্দরবান পু‌লিশ সুপার জে‌রিন আখতার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন, বান্দরবা‌নের রুমার পাইন্দু ইউ‌নিয়‌নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের ম‌ধ্যে গোলাগু‌লির ঘটনা ঘ‌টে। কিন্তু আজ সকা‌লে রোয়াংছ‌ড়ির সাঙ্গু নদীর পা‌ড়ে চারজ‌নের মরদেহ প‌ড়ে আছে বলে খবর পাই। পরে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, শ‌নিবার রোয়াংছ‌ড়ির তালুকদার পাড়ার কা‌ছে পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দ‌লের নেতা‌ অনুমংকে হত্যা ক‌রে লাশ নি‌য়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দ‌লের সন্ত্রাসীরা পরবর্তী‌তে শ‌নিবার রা‌তে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রু‌পের ওপর হামলা চালি‌য়ে তা‌দের লাশ নৌকায় ক‌রে এনে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ার নদীর পা‌ড়ে ফে‌লে যায়।

রোববার তা‌দের লাশ দেখতে পায় স্থানীয়রা। প‌রে তারা পু‌লিশ‌কে খবর দেয়।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী