বাঞ্ছারামপুরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষা

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
পরীক্ষার দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে পরিদর্শন কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ফেরদৌস আরা। পরিদর্শন শেষে ইউএনও জানান, “আমরা নিশ্চিত করেছি যেন পরীক্ষার্থীরা নিরাপদ, শান্তিপূর্ণ এবং অনুকূল পরিবেশে পরীক্ষা দিতে পারে। অভিভাবকদেরও অনুরোধ করেছি যেন তারা পরীক্ষাকেন্দ্রের বাইরে অযথা ভিড় না করেন।”
বাঞ্ছারামপুরের ৭টি কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিন  হাজার। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।বাঞ্ছারামপুর উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  প্রায় ৩ হাজার পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।  এর মধ্যে এসএসসি -২০২৫ পরিক্ষা ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।   ২৩০৭ জন পরিক্ষার্থীর মধ্যে ২২৭০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এবং দাখিল পরিক্ষা ২টি কেন্দ্রে  ৩৫২ জন পরিক্ষার্থীর মধ্যে ৩৩১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।  এসএসসি ভোকেশনাল ১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।  ৩০৯ জন এর মধ্যে  ৩০১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি