বাঞ্ছারামপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা শুরু হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালে বিজয়ের ঠিক দুইদিন পূর্বে ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশুন্য করতে সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটি বিশেষ চক্র দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। বাঙালি জাতি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা আলোচনা সভার আয়োজন করে থাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি