বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক ; বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়া ৮ সদস্যও। ফলে আইপিএল শুরুর দিকে প্রোটিয়া ক্রিকেটারদের নাও পেতে পারে ফ্র্যাঞ্চাইজিরা।

আইপিএলে দল পাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন- কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো ইয়ানসেন।

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজ হবে ‘ম্যানেজড এনভায়রনমেন্টে’, যা বায়ো-বাবলের চেয়ে বেশ শিথিল। আইপিএলের বায়ো-বাবলে ঢোকার আগে সব দলকে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু এই নিয়ম শিথিল হবে যদি খেলোয়াড়রা সরাসরি আরেকটি বায়ো-বাবল থেকে যুক্ত হয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ মার্চ। শেষ হবে ২৩ মার্চ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :

টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহঅধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জান্নেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরিয়েন্নে।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির