বর্তমান সংসদ অবৈধ হলে বিএনপিও অবৈধ: প্রধানমন্ত্রী

news-image

বাজেট আলোচনায় মন্ত্রীদের বাড়তি কথা না বলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রস্তাবিত বাজেট নিয়ে বাড়তি নয়, দরকারি কথা বলতে হবে। সোমবার (১৭ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, বর্তমান সংসদ অবৈধ হলে বিএনপিও অবৈধ। আর বিএনপি যদি সংসদকে অবৈধই মনে করে, তাহলে তারা সংসদে কেন এলো?

মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়া কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানিয়েছেন, বর্তমান মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই নতুন। মন্ত্রী হিসেবে বাজেট আলোচনায় অংশগ্রহণের অভিজ্ঞতাও নেই অনেকের। এ কারণে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাজেটের ওপর আলোচনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, কেউ কেউ বাজেটের আলোচনায় কথা বলতে গিয়ে রীতিমতো খেই হারিয়ে ফেলেন। ফলে বাজেট বক্তব্য ঠিকমতো হয় না। বাজেট নিয়ে সংসদে যুক্তিনির্ভর কথা বলতে হবে। বাজেটের মধ্যে আলোচনা সীমিত রাখতে হবে।

সেইসঙ্গে রাজনৈতিক বিষয়ও আলোচনায় থাকতে হবে। তবে কিছুতেই অযাচিত কথা বলা যাবে না। প্রয়োজনের বাইরে কোনো কথা বলার প্রয়োজনও নেই।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী