বরিশালে করোনা-উপসর্গে আরও ২০ জনের প্রাণহানি

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১১ জন। অন্য নয়জনের শরীরে করোনার উপসর্গ ছিল।

করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ভোলার চারজন, বরিশালের তিনজন, পটুয়াখালীর তিনজন এবং পিরোজপুরের একজন।

এদিকে, একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৭৯ জন। এদিন বিভাগের ছয় জেলায় এক হাজার ৬৪২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষারি হিসাবে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।

রোববার (৮ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত তাদের হাসপাতালের করোনা ইউনিটে ১১ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত দুইজন এবং অন্য নয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে চিকিৎসাধীন ২৮০ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৯২ জন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বরগুনা জেলায়। এ জেলায় শনাক্তের হার ৪০ দশমিক ৪০ শতাংশ। বরগুনার ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বরিশাল জেলায় শনাক্তের হার ৩২ দশমিক ৯৬ শতাংশ। এ জেলায় ৫৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

ভোলা জেলায় ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ২৯ দশমিক ০৯ শতাংশ।

পিরোজপুর জেলায় ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ২৮ দশমিক ৭৯ শতাংশ।

পটুয়াখালী জেলায় ৩০৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৫ শতাংশ।

ঝালকাঠী জেলায় ১১৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার