বন্যায় ক্ষতিগ্রস্তদের ইলেকট্রনিক্স পণ্যে ফ্রি সার্ভিস দিচ্ছে ভিশন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত যেকোনো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের জন্য ফ্রি সার্ভিস দিচ্ছে আরএফএল গ্রুপের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ‘ভিশন’। এরইমধ্যে কুমিলা, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে সার্ভিস ক্যাম্পেইন চালু করা হয়েছে।

ভিশন ইলেকট্রনিক্সের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী বলেন, বন্যার কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় বিপুল সংখ্যক গ্রাহকের টিভি, ফ্রিজসহ হাজার হাজার ইলেকট্রনিক্স পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পণ্য সচল করতে সার্ভিসিংয়ের প্রয়োজন পড়বে। তাই বন্যাকবলিত গ্রাহকদের জন্য ভিশন ইলেকট্রনিক্স ভিশনসহ যে কোনো ব্র্যান্ডের পণ্য মেরামতে ফ্রি সার্ভিস প্রদান করছে।

বন্যার্তদের পাশে দাঁড়াতে ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স পণ্যের সার্ভিস পেতে forms.gle লিংকে প্রবেশ করে অথবা প্রাণ-আরএফএল গ্রুপের কল সেন্টার নম্বর ০৮০০-৭৭৭৭৭৭৭ এ কল করেও রেজিস্টেশন করতে পারবেন।

রেজিস্টেশনের পরে ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যোগাযোগ করা হবে এবং দ্রুত সময়ের ভেতরে সেবা প্রদান করা হবে। ক্যাম্পেইনের আওতায় ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়া এবং অন্য ব্র্যান্ডের পণ্যের ক্ষেত্রে স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ প্রয়োজন হলে গ্রাহককে শুধু সেটির মূল্য প্রদান করতে হবে।

এছাড়াও ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির উদ্যোগে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে প্রায় ৩০ হাজার বন্যার্ত মানুষকে শুকনো খাবার ও বোতলজাত পানি সরবরাহ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি