বড় হারে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

news-image

স্পোর্টস ডেস্ক : শেষটা শুরুর মতো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের তিন ম্যাচে প্রতিপক্ষের সামনে আর দাঁড়াতেই পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। সর্বশেষ শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের নারী ক্রিকেটারদের।

দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল সংগ্রহ করেছিলো ৩ উইকেট হারিয়ে ১০৬ রান। জবাব দিতে নেমে ১৭.২ ওভারে (১৬ বল হাতে রেখে) ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া নারী ক্রিকেটাররা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে বাংলাদেশ হারায় ১৬ রানের ব্যবধানে। সে সঙ্গে বিশ্বকাপে ১২ বছরের জয়ের খরা কাটায় নারী ক্রিকেটাররা। এরপর টানা তিন ম্যাচে হেরে গ্রুপ পর্বেই বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আগের দুই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরেছে বাংলাদেশ।

দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই দিলারা আক্তারের উইকেট হারিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর সাথি রাণি এবং সোবহানা মোস্তারি ৩৬ রানের জুটি গড়লেও সেটা ছিল বেশ ধীর গতির। ৩০ বলে ১৯ রান করে আউট হন সাথি রাণি। ৪৩ বলে সোবহানা মুস্তারি সর্বোচ্চ ৩৮ এবং অধিনায়ক নিগার সুলতানা ৩৮ বলে করেন ৩২ রান। স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ৪ রানে।

জবাব দিতে নেমে শুরুতে লরা উলভারডটের (৭) উইকেট তুলে নিলেও পরের ব্যাটারদের ওপর আর আধিপত্য বিস্তার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। আরেক ওপেনার তাজমিন ব্রিটস ৪১ বলে তোলেন ৪২ রান। অ্যনেক বোস ২৫ বলে করেন ২৫ রান।

মারিজানে কাপ অপরাজিত থাকেন ১৩ রান। ক্লো ত্রাইওন ১৪ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে জয় তুলে নেয়া প্রোটিয়া নারীরা। ফাহিমা খাতুন ২টি এবং রিতু মনি নেন ১ উইকেট।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি