বছরের সেরা তামাশা আসামিদের বিদেশ পাঠিয়ে গাড়ি আটক : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : হত্যা চেষ্টা মামলার দুই আসামিকে দেশের বাইরে পাঠিয়ে রক্ষা করার পর তাদের গাড়ি আটকের ঘটনাকে বছরের সেরা তামাশা বলে উল্লেখ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বর্তমান সরকারকে ‘সন্ত্রাসী বান্ধব’ বলে উল্লেখ করে রিজভী বলেন, ক্ষমতাসীন সরকারের একান্ত আপনজন সিকদার গ্রুপের কেউ গ্রেপ্তার না হলেও গুলি করতে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি আটক করা হয়েছে। তার ভাষায়, মানুষকে কতটা বোকা ভাবলে সরকার এই ড্রামা করতে পারে!

“সন্ত্রাসীদের কিভাবে রক্ষা করতে হয় আওয়ামী লীগ তা জানে। একটি রাষ্ট্র ব্যবস্থার আপাদমস্তক যখন অন্যায়, অনিয়ম ও অবিচারের কাছে বিক্রি হয়ে যায় তখন রাষ্ট্রের কর্ণধাররা মাফিয়া শক্তির অনুচরে পরিণত হয়। সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সে শিকদার ভ্রাতৃদ্বয়ের দেশ ত্যাগ তার জ্বলন্ত প্রমাণ।”

রিজভী বলেন, আওয়ামী লীগের ঐতিহ্যই হচ্ছে সন্ত্রাসী ও লুটপাটে পৃষ্ঠপোষকতা দান। আওয়ামী লীগ কখনো দলীয় লুটপাটের অথবা দলীয় সন্ত্রাসী বা হত্যার আসামির শাস্তি দিয়েছে তার নজির নেই। তারা নিজের দলীয় ফাঁসির আসামিদের রাষ্ট্রপতির মাধ্যমে বেকসুর খালাস দেয়। ঠিক একইভাবে সন্ত্রাসী সিকদার ব্রাদার্সকে রক্ষার জন্য দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে।

“চারদিকে এত উন্নয়নের বুলি, অথচ বাংলাদেশে একটিও আইসিইউ অ্যাম্বুলেন্স নেই। যারা ক্রসফায়ার আর গুমে আদর্শিক চেতনায় লালিত তাদের কাছে জীবনের কোন মূল্য নেই। টেস্টের অনুপাতে আক্রান্ত এবং মৃত্যুর হার সব দেশকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। তাদের সীমাহীন ব্যর্থতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”

রিজভী বলেন, করোনা ভাইরাস আক্রান্ত বিশ্বের কোন দেশে কোথাও গণপরিবহন ভাড়া এক টাকাও বাড়েনি। এমনকি প্রতিবেশী দেশ যাদের সঙ্গে এই সরকারের নিবিড় সম্পর্ক তারাও ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে কঠোর স্বাস্থ্যবিধি কার্যকর করার আহ্বান জানান রিজভী।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ