বঙ্গোপসাগরে সাগরে লঘুচাপ, অতিভারী বৃষ্টির পূর্বাভাস

news-image

নিজস্ব প্রতিবেদক ; বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপের প্রভাবে ইতোমধ্যে বৃষ্টি কিছুটা বেড়েছে। ভোর থেকে ঢাকায় থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে অন্ধপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।’

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘লঘুচাপটি এখন বঙ্গোপসাগরের জলভাগ ও ভারতের স্থলভাগ মিলিয়ে অবস্থান করছে। আমাদের এখানে এর খুব একটা প্রভাব পড়বে না। আমরা বৃষ্টি পাব, এর প্রভাবে আমাদের এখানে বৃষ্টি হবে।’

এখনও সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্ক সংকেত দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যদি আরও মেঘ আসে। আর বাতাসের গতিবেগও আরও বাড়ে তখন সতর্ক সংকেত দেয়া হতে পারে।’

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে, সেখানে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। এ সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায়। দুটি স্থানেই তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান