ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

news-image

বিনোদন ডেস্ক : ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ কাজলের সঙ্গে কাজ করা অভিনেত্রী নূর মালবিকা দাস আত্মহত্যা করেছেন । ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আগে কাতার এয়ারওয়েজের একজন বিমানসেবিকা ছিলেন। গত ৬ জুন লোখান্ডওয়ালায় তার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানান, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। গত মঙ্গলবার (৬ জুন) থেকে খোঁজ মিলছিল না এ অভিনেত্রীর। পরে মালবিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মালবিকার মরদেহ উদ্ধার করে।

অভিনেত্রীর বন্ধু অলোকনাথ বলেন, ‘আমি নূরকে অনেক বছর ধরে চিনি এবং ওর সঙ্গে মুম্বাইয়ে এই ফ্ল্যাটে থেকেছি মাত্র এক সপ্তাহ আগেও।’

পুলিশ তল্লাশি চালিয়ে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে মোবাইল, ওষুধপত্র-সহ একটি ডায়েরি উদ্ধার করেছে। অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য গুরুগ্রামের সিদ্ধার্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ আসেনি। পুলিশ ৯ জুন রোববার মরদেহ দাহ করে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় শহরে দাবিহীন একটি মরদেহ দাহ করা হয়।

নূর মালবিকা আসামের বাসিন্দা এবং অনেক হিন্দি সিনেমাসহ ওয়েব সিরিজে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘সিসকিয়ান’, ‘ওয়াকম্যান’, ‘তিখি চাটনি’, ‘জাগন্য উপয়া’, ‘চার্মসুখ’, ‘দেখি উন্দেখি’, ‘ব্যাকরোড হাস্টল’-এর মতো ছবি। একইসঙ্গে, তাকে ডিজনি প্লাস হটস্টারের ‘দ্য ট্রায়াল’-এ কাজল এবং যিশু সেনগুপ্তের সঙ্গেও দেখা গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান