ফের লেবানন থেকে ইসরায়েলে হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে পাঁচটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ইসরায়েলের ড্যান, শ্যারোন এবং মেনাশে অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। তবে এসব প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়েছে। খবর আল জাজিরার।

এছাড়া আরও একটি প্রজেক্টাইল একটি খোলা জায়গা পড়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চল এবং আপার গ্যালিলি অঞ্চলেও সাইরেন বেজে উঠেছে। সেখানে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী রোববার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে ড্রোন হামলা এখন শেষ হয়েছে।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কিছু ড্রোন লেবানন থেকে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।

শনিবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা শহরের জেইতুন শহরতলিতে একটি আবাসিক বাড়িতে রাতভর হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এছাড়া মধ্য ও দক্ষিণ গাজায়ও বহু মানুষ নিহত হয়েছে।

ইসরায়েলি বাহিনী স্থল অভিযান আরও জোরদার করেছে এবং উত্তর গাজায় আরও ব্যাপক হারে বোমাবর্ষণ হচ্ছে। সেখানে আংশিকভাবে পরিচালিত হাসপাতালগুলোর মধ্যে সর্বশেষ কার্যক্রম পরিচালনা করছে এমন একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী গত মাসে উত্তর গাজায় একটি অবরোধ আরোপ করেছে এবং একটি নতুন স্থল অভিযান শুরু করেছে। তাদের দাবি হামাস যোদ্ধাদের আক্রমণ প্রতিহত করা এবং ওই অঞ্চলে পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত রাখার লক্ষ্যেই এসব অভিযান শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি