ফের উত্তাল ঢাবি

news-image

সরকারি চাকরির কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ১৫০ জন ভলান্টিয়ার কাজ করছেন। এর বাইরে কোনো বিশৃঙ্খলা করলে তার দায় নেবেন না তাঁরা। এ ছাড়া দুষ্কৃতকারী পেলে প্রশাসনের হাতে তুলে দেবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বহু শিক্ষার্থীকে সেখানে অবস্থান করতে দেখা গেছে।

কলাভবনের নিরাপত্তা কর্মী ফজলুল হক বলেন, ক্লাস হচ্ছে না। একটা–দুটা ক্লাস হলেও হতে পারে। তবে শিক্ষার্থীরা আসছেন না। আসলেও তাঁদের সংখ্যা খুব কম। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির