ফিলিস্তিনিদের সাহায্য স্থগিত করল আরব দেশগুলো

news-image

একাধিক সূত্র বলছে মধ্যপ্রাচ্য নিয়ে যে মার্কিন শান্তি পরিকল্পনা রয়েছে তা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মেনে না নেওয়ায় বেশ কয়েকটি আরব ও উপসাগরীয় দেশ ফিলিস্তিন কর্তৃপক্ষকে তাদের দেওয়া সাহায্য আর ছাড় করছে না। ট্রাম্প প্রশাসনের ফিলিস্তিনি শরণার্থীদের জন্যে দেওয়া মার্কিন সাহায্য অর্ধেকে নামিয়ের আনার ঘোষণা দেওয়ার পর পাল্টা সাহায্য বৃদ্ধি না করে বরং তা স্থগিত করে দিচ্ছে এসব আরব ও উপসাগরীয় দেশ। মিডিল ইস্ট মনিটর এ খবর দিলেও কোন কোন আরব ও উপসাগরীয় দেশ ফিলিস্তিনিদের সাহায্য আর দিতে চাচ্ছে না তা উল্লেখ করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শুরু থেকেই এসব আরব ও উপসাগরীয় দেশগুলো ফিলিস্তিনিদের দেওয়া সাহায্য ছাড় দিতে অস্বীকার করে। আরব সম্মেলনে এধরনের সাহায্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তা অনুমোদন দেওয়অর পরও এখন তা লঙ্ঘন করছে এসব দেশ। ফিলিস্তিন কর্তৃপক্ষ এখনো সাহায্যের আশায় অপেক্ষা করছে। কারণ এধরনের সাহায্য না পেলে ৫০ লাখেরও বেশি ফিলিস্তিন শরণার্থীদের জন্যে মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হবে না।

একটি সূত্র জানায়, সৌদি আরব ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হুঁশিয়ার করে বলেছিল, ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া মেনে না নিলে তার শাসনকাল শেষ হয়ে যাবে। ওই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর মুসলিম, খ্রিস্টান নেতা ছাড়াও বিশ্বের অধিকাংশ দেশ তার বিরোধিতা ও সমালোচনা করে। তবে সৌদি আরবের নেতৃত্বে মিসর, আমিরাত, বাহরাইন সহ বেশ কয়েকটি আরব ও উপসাগরীয় দেশ ফিলিস্তিনিদের বিপক্ষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিকেই সমর্থন করছেন যা ইসরায়েলের কাছেও প্রশংসা পেয়েছে।

সূত্রগুলো আরো জানায়, এধরনের আরব-আমেরিকান নীতির লক্ষ্যই হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। সৌদি আরব প্রেসিডেন্ট আব্বাসকে সতর্ক করে দিয়ে বলেছে মার্কিন প্রশাসন ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য নিয়ে নতুন পরিকল্পনার বিরুদ্ধে তার পদক্ষেপগুলো ফিলিস্তিন কর্তৃপক্ষের পতন ও তার শাসনের অবসান ঘটাবে। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষের সেন্ট্রাল কাউন্সিলে ট্রাম্পের মধ্রপ্রাচ্য নীতি উপস্থাপনের পর তা নাকচ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির