ফণীর আসবে বায়ু, হিক্কা ও কায়ার

news-image

ডেস্ক রিপোর্ট : তীব্র ঘূর্ণিঝড় ফণী নিয়ে এখন উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে বাংলাদেশ, ভারতের উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ। আজ শুক্রবার বিকালের মধ্যেই ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে ফণীর প্রথম আছড়ে পড়ার কথা ভারতের উড়িষ্যায়।

এর পর সেটি মুখ ঘোরাতে পারে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের দিকেও। কিন্তু ফণীর এই নাম কীভাবে এলো? জানা গেছে, সাধারণত বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। এর মধ্যে ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার অন্তর্ভুক্ত আট দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মলদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড ও ওমান।

এই প্যানেলকে বলা হয় ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এএসসিএপি)। আর এ সংস্থার সদস্য হিসেবেই ‘ফণী’ নামটি দিয়েছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানায়, ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোয় ঝড়ের নামকরণ শুরু হয়। আটটি দেশ মিলে মোট ৬৪টি নাম প্রস্তাব করে। সেসব ঝড়ের নামের মধ্যে এখন ‘ফণী’কে বাদ দিলে আর সাতটি নাম বাকি রয়েছে। ভারতের প্রস্তাব অনুযায়ী পরের ঝড়টির নাম হবে ‘বায়ু’।

আরও ছয়টি ঝড় এখনো নামের তালিকায় রয়েছে। সেগুলো হলো-হিক্কা, কায়ার, মাহা, বুলবুল, পবন এবং আম্ফান। এই নাম ফুরিয়ে গেলে আবার বৈঠকে বসে নতুন নামকরণ শুরু হবে। আরও সাতটি ঝড়ের পর বাংলাদেশ আবার চারটি ঝড়ের নাম দেবে। ভারতের পক্ষে ঘূর্ণিঝড়ের প্রস্তাবিত নাম হলো-অগ্নি, আকাশ, বিজলি, পানি, লহর, মেঘ, সাগর। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার