প্রান্তিক অঞ্চলে চিকিৎসাসেবা দিতে ড্রোন তৈরি করলো নেপাল

news-image

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছাতে ড্রোন তৈরি করেছে হিমালয় কন্যা নেপাল। দেশটির জনপ্রিয় সামাজিক উদ্যোক্তা মহাবীর পান পরিচালিত উদ্ভাবনী সংস্থা ন্যাশনাল ইনোভেশন সেন্টার(এনআইসি) জানিয়েছে, তারা এমন ড্রোন তৈরিতে সক্ষম হয়েছেন যা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারবে।

সংস্থাটি জানায়, খুব শীঘ্রই তারা এই ড্রোনের ব্যবহার শুরু করবেন।

সংস্থাটির মহাপরিচালক মহাবীর পান বলেন, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসা সেবা পৌঁছে দিতে তারা দুই ধরণের ড্রোন তৈরি করেছেন। এদের মধ্যে রয়েছে ৮ ডানার কোয়াডকপ্টার এবং দুই ডানার সাধারণ এরোপ্লেন আকৃতির ড্রোন। গবেষণাগারে সফল উড্ডয়ন সম্পন্ন করবার পর এপ্রিলের শেষেই ড্রোনগুলি মোতায়েন করা হবে।

প্রত্যন্ত অঞ্চলে জরুরী ঔষধ পৌঁছে দেবার পাশাপাশি এই ড্রোনগুলি কোন মহামারির সময় স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে রুগীদের মূত্রের নমুনাও সংগ্রহ করতে পারবে। মহাবীর পান জানান, এই লক্ষ্যে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। কোন অঞ্চলগুলিতে ড্রোনসেবা দেয়া অধিক জরুরী তা খতিয়ে দেখে তালিকা তৈরি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাই রিপাবলিকা

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার