প্রভাবমুক্ত শিক্ষক নিয়োগ দিতে কমিশন গঠনসহ একগুচ্ছ প্রস্তাব

news-image

অনলাইন প্রতিবেদক : সব ধরনের প্রভাবমুক্ত শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নির্বাচন কমিশন গঠনসহ একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয়ক পরিষদের নেতারা। তারা বলছেন, স্কুল ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত করতে হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষক হওয়ার যোগ্যতাও নির্ধারণ করতে হবে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘প্রাথমিক শিক্ষা ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনারে এ প্রস্তাব তুলে ধরেন তারা।

সেমিনারে প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও করণীয়, পরিসংখ্যান, বিদ্যালয় সময়সূচি, ভর্তির হার ও ঝরে পড়ারোধ, প্রাথমিক শিক্ষক হবার যোগ্যতা, পদোন্নতি, গ্রেডেশন, শিক্ষা বাজেট, ছুটি, বেতন-ভাতা বৈষম্যে দূর করার ওপর আলোচনা করেন অতিথিরা।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, আমাদের কাছে শিক্ষাটা এমনভাবে দাঁড়িয়েছে, আমরা শিক্ষা বলতে বুঝি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে কাগজের একটা সনদ অর্জন। যার মাধ্যমে নিজেকে কোনো প্রতিষ্ঠানে অর্থ যোগে নিয়োগ করা যায়। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হলো সসীম, নির্দিষ্টতা আছে, পরিমাপযোগ্য। কারিকুলামে এমন কিছু বিষয় সংযোজন করা দরকার যেন এ সসীমের মধ্যে অসীমের সন্ধান মেলে। আমাদের শিক্ষার্থীরা যেন স্বশিক্ষার আলোর সন্ধানে ছুটে যায়। এ নির্দিষ্টতা যেন জ্ঞান সমুদ্রে প্রবেশের পথ নির্দেশক হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আলম বলেন, আজকের শিশু আগামীর দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির সোপান। দেশ ও জাতির আগামীর প্রয়োজনেই এদেরকে দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, দেশপ্রেমিক, দায়িত্বশীল, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, আমাদের দেশে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষাস্তর। কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশন ও ২০১০ খ্রিস্টাব্দে শিক্ষানীতি অনুসারে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষাস্তর করা হয়েছে। যার ফলে প্রতিবছর কিছুকিছু প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণি চালু হচ্ছে। কিন্তু বিভিন্ন জটিলতায় বাস্তবায়নের অগ্রগতির পদক্ষেপ বড়ই ধীর।

ঢাকা বিশ্ববিধ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান বলেন, শিক্ষায় বিরাজমান বৈষম্য দূর করে দেশের সার্বিক বৈষম্য দূরীকরণের সুফলকে টেকসই করতে হবে। তাই শিক্ষাব্যবস্থার পুরো কাঠামোর যুগোপযোগী রূপান্তর ঘটাতে হবে। শিক্ষার সবস্তর নিয়ে একটি নিরবচ্ছিন্ন শিক্ষাকাঠামো তৈরি করতে হবে। আমি আশাকরি দেশের সব প্রাথমিক শিক্ষক সংগঠন প্রাথমিক শিক্ষায় সংস্কার ও বৈষম্যদূর করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সেমিনারে আরও বক্তব্য দেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন, বাপ্রা সহকারী শিক্ষক সমিতির সভাপতি অজিতপাল, ঢাকা বিশ্ববিধ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান, বাংলাদেশ সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির নেতা মো. বদরুল আলম, বাপ্রা সহকারী শিক্ষক সমিতির মো. হাম্মদ শামছুদ্দীন মাসুদ সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় অধ্যাপক প্রফেসর খোরশেদ আলম ভূঞা।

 

এ জাতীয় আরও খবর

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের রায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা