প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট জটিলতা কেটে গেছে

news-image

বিশেষ সংবাদদাতা : প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাওয়ার ক্ষেত্রে জটিলতা কেটে গেছে। দাপ্তরিক জটিলতার কারণে প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার এমআরপি এতদিন আটকে থাকলেও গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি এমআরপি বিভিন্ন দূতাবাসে পৌঁছে গেছে। পাসপোর্টগুলো অচিরেই বিতরণ শুরু হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি ২০ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। আগামীকাল থেকে ই-পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত হলে আবেদনকারীদের কাছে খুদেবার্তা পৌঁছানো ও এমআরপি বিতরণ শুরু হলে প্রবাসীরা উপকৃত হবেন।

এতে তাদের ভোগান্তি কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি