প্রবল বৃষ্টির পর রাস্তায় চলে এলো বিশাল কুমির, ভিডিও ভাইরাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন ধরেই বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যেই রাস্তায় চলাচল করছেন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন। তবে রাতের আঁধারে পথ চলতে গিয়েই বিস্ময়কর কিছু দেখে থমকে দাঁড়ান তারা।

বিপরীত দিক থেকে কোনও গাড়ি নয়, বেশ জোর কদমেই হেঁটে আসছে এক কুমির। আর এতেই হতবাক হয়ে যান অনেকে। মূলত প্রবল বৃষ্টির পর ওই কুমিরটি রাতের আঁধারে রাস্তায় চলে আসে।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহরাষ্ট্রে। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির পরে মহারাষ্ট্রের উপকূলীয় রত্নাগিরি জেলার লোকেরা রাস্তায় একটি বিশাল কুমিরকে হাঁটেতে দেখে অবাক হয়ে গেছেন। গাড়িতে বসে থাকা এক যাত্রীর তোলা একটি ভিডিওতে চিপলুনের রাস্তায় এই সরীসৃপটিকে হাঁটতে দেখা গেছে।

কুমরটি নিকটবর্তী শিব নদী থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে। মূলত ওই নদীটি বহু সংখ্যক কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত।

এদিকে এই ঘটনায় এলাকাবাসীকে কুমির সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে এবং কোথাও কুমির দেখতে পেলে কর্তৃপক্ষকে খবর দিতে বলা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বর্ষণমুখর রাতের রাস্তায় কুমিরটি হেঁটে বেড়াচ্ছে। সোমবার এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

রত্নাগিরি ভারতবর্ষীয় কুমিরের জন্য পরিচিত। নোনা জল এবং ঘড়িয়াল কুমির ব্যতীত এটি ভারতের তিনটি কুমির প্রজাতির মধ্যে একটি।

প্রসঙ্গত, চিপলুন এবং রত্নাগিরি জেলার অন্যান্য জায়গায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে জেলার নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রত্নাগিরি জেলায় বৃষ্টি চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান