প্রথম ধাপের পৌরসভা ভোট ২৮ ডিসেম্বর, তফসিল ঘোষণা

news-image

সারাদেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।  রবিবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি)   প্রথম ধাপে ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর ও মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর।  প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এর মধ্যদিয়ে তৃণমূলে শুরু হলো নির্বাচনি লড়াই। যদিও করোনাভাইরাস সংক্রমণের প্রভাব এ নির্বাচনে পড়বে বলে শঙ্কা রয়েছে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের।

কতগুলো ধাপে ভোট হবে প্রসঙ্গে তিনি বলেন, ‘ধাপ বলা কঠিন। নানা রকম জটিলতা থাকতে পারে। কোনও পৌরসভার মেয়াদ দুই বছর পর শেষ হবে। তবে ৪-৫ ধাপ লাগবে। চেষ্টা করবো যত কম ধাপে করা যায়।’

তিনি জানান, মার্চ, এপ্রিল বা জুনের মধ্যে যেসব পৌরসভার মেয়াদ শেষ হবে, সেগুলোর নির্বাচন মার্চের মধ্যে করা হবে। নির্দিষ্ট কোনও সংখ্যায় ভাগ করা হয়নি।

যেসব পৌরসভায় ভোট হবে

পঞ্চগড় জেলার সদর, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, দিনাজপুর জেলার ফুলবাড়ী, রংপুর জেলার বদরগঞ্জ, কুড়িগ্রাম জেলার সদর, রাজশাহী জেলার পুঠিয়া ও কাটাখালি, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, পাবনা জেলার চাটমোহর, কুষ্টিয়া জেলা খোকসা, চুয়াডাঙ্গা জেলার সদর, খুলনা জেলার চালনা, বরগুনা জেলার বেতাগী, পটুয়াখালী জেলার কুয়াকাটা, বরিশাল জেলার উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনা জেলার মদন, মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর,  সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ