প্রথমদিনই নির্বাহী আদেশের রেকর্ড ভাঙবেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করবেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিষেক ভাষণের পরপরই এসব আদেশ জারির প্রক্রিয়া শুরু হবে।

ট্রাম্প জানান, ঠিক কতগুলো আদেশ জারি করবেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে তিনি বলেন, ‘সংখ্যাটি রেকর্ড ভাঙবে।’ ১০০র বেশি হতে পারে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, অন্তত ওই সংখ্যার মধ্যেই থাকবে।

ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী আদেশগুলোর মাধ্যমে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনেক নীতি বাতিল করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, অভিবাসনসহ অন্যান্য বিষয়ে তার প্রথমদিন থেকেই কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা রয়েছে।

ট্রাম্প তার প্রথম দিন থেকেই ব্যাপক হারে অনথিভুক্ত অভিবাসীদের বিতাড়নের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, এই প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। তবে কোন কোন শহরে এটি শুরু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি।

তার কথায়, শহরগুলো সম্পর্কে বলতে পারছি না। কারণ পরিস্থিতি এখনো পরিবর্তিত হচ্ছে। তবে শিগগির আপনারা এটি দেখতে পাবেন।

সাম্প্রতিক অভিষেক অনুষ্ঠানগুলো সাধারণত ক্যাপিটল ভবনের সামনে অনুষ্ঠিত হলেও এবারের অনুষ্ঠান ইনডোরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনে শীতল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, আমার মনে হয়, এটি সঠিক সিদ্ধান্ত। অতিরিক্ত ঠান্ডার কারণে এটি অনেক মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারতো।

শনিবার ট্রাম্প তার গলফ ক্লাবে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক উৎসব শুরু করবেন। সেখানে আতশবাজিসহ নানা আয়োজন থাকবে বলে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি