প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু

news-image

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ জন ফিলিস্তিনি শিশু। ইসরায়েলি আগ্রাসনে নারী নিহতের সংখ্যা উল্লেখ করে শুক্রবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)। খবর আল-জাজিরার

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নারী নিহতের পরিসংখ্যান প্রকাশ করে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ হাজার ফিলিস্তিনি নারী।

ইউএনআরডব্লিউএ-এর মতে, নিহতদের মধ্যে অনেকেই মা। সেখানে গড়ে প্রতিদিন ৩৭ জন শিশু তাদের মা হারাচ্ছে।

এদিকে, ইউএনআরডব্লিউএ আরও জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় পানি শূন্যতায় ভুগছেন এক লাখ ৫৫ হাজার অন্তঃসত্ত্বা নারী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৮৬৭ জন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান